মোবারকগঞ্জ সুগার মিলসে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধিঃ ==================
​”বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এবং “পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডে জিয়া পরিষদের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
​রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মোবারকগঞ্জ সুগার মিলস লি:-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের।
​এ সময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, জিএম (কারখানা) , জাহিদুল ইসলাম, জিএম (অর্থ), গৌতম কুমার মন্ডল, জিএম (কৃষি) , মিজানুর রহমান, জিএম (প্রশাসন) , তানজিমুল ইসলাম, ডিজিএম (সম্প্রসারণ) , রবিউল ইসলাম, ডিএম (সিপি) , মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ , সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
এ বৃক্ষ রোপণ কর্মসুচির প্রধান অতিথি মোচিক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবায়ের জানান,​”বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এবং “পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে জিয়া পরিষদের উদ্যোগের আলোকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শাখা মোচিকে এই পরিবেশবান্ধব উদ্যোগের বাস্তবায়ন করে।
​তিনি আরও বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান। উদ্বোধনের পরপরই অতিথিরা মিল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। সংবাদ প্রকাশঃ ২৭-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন