কুমিল্লায় ফুলাতে গিয়ে বেলুন ফেটে শ্বাসনালীতে আটকে প্রাণ গেল শিশুর

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি=============
কুমিল্লায় গলায় বেলুন আটকে তাবাসুম আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বেলুন ফুলাতে গিয়ে তা ফেটে শ্বাসনালীতে আটকে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ রোববার বিকেলে বরুড়া উপজেলার কশামী গ্রামে এই ঘটনা ঘটে। তাবাসুম ওই গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।
জানা গেছে, মহিন উদ্দিন তার মেয়েকে বেলুন কিনে দেন। রোববার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে বেলুনটি ফেটে যায়। তখন বেলুনের একটি অংশ শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিফাত হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে গিয়ে শ্বাস চলাচল বন্ধ হওয়ায় মৃত্যু হয়েছে তার।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবরটি শুনেছেন তিনি। শিশুর মৃত্যুটি হৃদয়বিদারক। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। সংবাদ প্রকাশঃ ২২-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=