ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।।মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ==============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার উপজেলার রামচন্দ্রপুর ও মানরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের (বাল্লক দক্ষিণপাড়া) মনু মিয়ার ছেলে তরিফুল ইসলাম ওরফে ডালিম এবং মানরা গ্রামের (দক্ষিণপাড়া) মৃত আবদুর রাজ্জাকের ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার (২১ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এ সময় জিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি তরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একটি মামলায় আদালতের দেওয়া তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এর আগে গতকাল শুক্রবার (২০ নভেম্বর) একই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে মানরা এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। সেখান থেকে জিআর মামলার আরেক সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার দুই আসামিই আদালতের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি। আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২২-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=