জামায়াতের ব্রাহ্মণপাড়া উপজেলা আমীর হলেন মাওলানা রেজাউল করিম

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা ====কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত উপজেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এই কার্যকালের জন্য উপজেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে নবনির্বাচিত আমীর মাওলানা রেজাউল করিমকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমীর ও জেলা অভ্যন্তরীণ নির্বাচন বিভাগের সভাপতি অধ্যাপক মু. আলমগীর সরকার। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী নির্বাচন পরিচালক এবং জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল বারী, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মুফতি আমিনুল ইসলাম এবং জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। এ ছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের পুরুষ ও মহিলা রুকন এবং কর্মীরা এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মু. আলমগীর সরকার বলেন, মাওলানা রেজাউল করিম আমীরের পদের জন্য কোনো ধরনের লবিং করেননি, বরং সদস্যরাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
বক্তব্যে তিনি আগামীর ব্রাহ্মণপাড়াকে একটি সুখী ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সব মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে সংগঠনকে সম্প্রসারিত ও মজবুত করতে সবার সহযোগিতা কামনা করেন।
সবশেষে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা রেজাউল করিমের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। সংবাদ প্রকাশঃ ২২-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=