বাকশিস কুমিল্লা জেলার সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ এমদাদুল হক পলাশকে ফুলেল শুভেচ্ছা

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ============বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস কুমিল্লা জেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

২২ নভেম্বর রবিবার ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক আবুল বাসার, সহকারি অধ্যাপক সরকার শিউলি আক্তার, সহকারি অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারি অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, সহকারি অধ্যাপক মোহাম্মদ সফিউল্লাহ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফোরকান হোসেন মজুমদার, সহকারী শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কুমিল্লা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। ২০২৬ সালের ২১ নভেম্বর শনিবার কুমিল্লা জেলা সম্মেলনে ঘোষিত পাঁচ সদস্যের সুপার ফাইভ কমিটিতে তিনি এ দায়িত্ব পান।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহীদ উল্লাহ এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঝলম উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ এমদাদুল হক পলাশ।

ইলিয়টগঞ্জ ডক্টর মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যাপক সারোয়ার জাহান ভূঁইয়া দোলন ও অধ্যাপক নেছার আহমেদ রাজু যৌথভাবে সম্মেলনটি সঞ্চালনা করেন।

সম্মেলনের প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া পাঁচ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন। এতে বরুড়ার ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের এমদাদুল হক পলাশ পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য পদগুলোতে সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজের অধ্যাপক নাজমা আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক হিসেবে চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক সারোয়ার জাহান ভূঁইয়া দোলন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নুরুল আমিন ডিগ্রী কলেজের অধ্যাপক নেছার আহমেদ রাজু দায়িত্ব পেয়েছেন। সংবাদ প্রকাশঃ ২২-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন