নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর আহত-৮

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ =====================
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর ও মারধরের ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানা, ঈদগাহ সড়ক এলাকায় ফারুক মিয়ার ছেলে অপূর্বের নেতৃত্বে ব্রাজিল সমর্থকদের একটি দল এবং জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিবের নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থকদের আরেকটি দল রয়েছে। সম্প্রতি বিশ্বকাপে ব্রাজিলের পরাজয়ের পর আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস করেন। পরে আর্জেন্টিনা ফাইনালে হেরে গেলে ব্রাজিল সমর্থকরা উদযাপন শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে হাবিবের পক্ষ অপূর্বের লোকজনকে ধাওয়া দেয় বলে অভিযোগ রয়েছে। পরে রাতে উভয় পক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, কয়েকজন নারীকে মারধর এবং হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৮জন আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আর্জেন্টিনা সমর্থকরা পাল্টা ধাওয়া দিলে কয়েকজনকে আটক করে মারধর করা হয় বলেও জানান স্থানীয়রা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কিশোর বয়সী কয়েকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই উভয় পক্ষ সরে যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংবাদ প্রকাশঃ ২১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=