কুমিল্লা জিলা স্কুলের ১৮৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা

সিটিভি নিউজ24।। কুমিল্লা, সোমবার:
কুমিল্লা জিলা স্কুলের ১৮৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ খায়রুল আনামের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
একই শোভাযাত্রায় কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাও অংশ নেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্কুলের গৌরবময় ঐতিহ্য স্মরণ করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন