রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত উদ্ধার, চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার র‌্যাব-১৫ এর পৃথক অভিযান

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================
কক্সবাজারের টেকনাফ ও চকরিয়ায় পৃথক অভিযান চালিয়ে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার এবং একাধিক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শনিবার (১৮ জুলাই) বিকেলে পরিচালিত এক শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার মো. ইসমাইল (৫১) নামে এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।

জানা যায়, গত ১৫ জুলাই হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার বাসিন্দা মো. ইসমাইলকে হ্নীলা ইউপির লেদাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বোন সমসু নাহার ১৬ জুলাই টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) গোয়েন্দা নজরদারি জোরদার করে অভিযান শুরু করে এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া ইসমাইল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, অপহরণকারীরা তাকে পাহাড়ে আটকে রেখে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং ওই সময় তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালায়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, একই দিন সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় পৃথক অভিযানে বন আইনের মামলা ও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাছির হোসেন (৪০)-কে গ্রেপ্তার করে র‌্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার)।

গ্রেপ্তার নাছির হোসেন গর্জনতলী, খুটাখালী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপহরণ, সন্ত্রাস ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৯-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন