কুমিল্লা: দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===============
কুমিল্লার দেবীদ্বারে ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসী মানববন্ধন করেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে “ছোটনা মডেল হাই স্কুল মাঠে” ওই মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে সন্ত্রাসী ও মাদকাসক্ত দুই ভায়ের কর্মকাণ্ড তুলে ধরে বক্তব‍্য রাখেন, মো. সেকান্দর আলী, মো. ময়নাল হোসেন, আব্দুল আলীম, আব্দুল কাদের, কাজী নজরুল ইসলাম, আনোয়ারা বেগম,কাজী আব্দুল মালেক প্রমূখ।

মানবন্ধনে আয়োজকরা বলেন, ছোটনা গ্রামের দিলন খাঁ বাড়ির মোসলেম খানের দুই পুত্র মো. আরিফুল ইসলাম খান(২৬) ও সাইদুল ইসলাম খান(২৪)’র সন্ত্রাসী কর্মকাণ্ডে গ্রামের নিরীহ জনগন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ৬ মাসে অন্ততঃ ৫ পরিবারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে, ওই ঘটনায় থানায় অভিযোগ ও আদালতে একাধিক মামলা রয়েছে। এখনো মাথায় দায়ের কুপের আঘাত নিয়ে স্বপ্না আক্তার(৩৫) নামে এক গৃহবধূর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আনোয়ারা বেগম জানান, আমি ভিক্ষা করে চলি। আমার ঘরের পাশে নিজের জায়গায় বেড়া দিতে গেলে, সন্ত্রাসী আরিফ ও সাইদুল দা- লাঠি নিয়ে আমার ঘরে হামলা চালায়, আমাকে পিটিয়ে মারাত্মক আহত করে। প্রায় ১০/১২ দিন ঘরে থাকতে হয়েছে। মানুষের কাছে হাত পাততে পারিনা। প্রতিবেশীরা খাবার দিয়ে গেছেন।

মো. আব্দুল মালেক বলেন, আমার ছেলে মো. রাসেল(১৮)কে সাইকেল চুরির অভিযোগ এনে বাড়ি থেকে তুলে নিয়ে বেধরক মারধরই নয়, আমার বাড়ি-ঘরেও হামলা চালিয়ে ভাংচুর করে। এই ঘটনায় সালিসে সাইকেল চুরির প্রমান না পাওয়ায় মাদকাসক্ত সন্ত্রাসী দুই ভাইকে ২০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকাতো দেয়ই নাই, উপরন্ত হুমকীর মুখে আমার ছেলে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে।

সামসুলহক আক্কাছ বলেন, আমার মেয়ে সানজিদা(৬) তাদের বাড়ি থেকে আর্সেনিক মুক্ত পানি আনতে গিয়ে ফুটবল খেলা নিয়ে আরিফকে দেখে বলে, “ব্রাজিল- সেভেনাপ” এটা বলার পর মেয়েকে অকথ্য ভাষায় গালমন্দ ও চর থাপ্পর মারে।আমার স্ত্রী স্বপ্না আক্তার মেয়েকে মারার প্রতিবাদ করায়, দুই ভাই ছোরা, দা নিয়ে আমার ঘরে হামলা চালায়, আমার স্ত্রীকে চুল ধরে টেনে হেচড়ে ঘর থেকে বের করে এনে পিটিয়েও কুপিয়ে যখন করে। আমার স্ত্রী এখনো কুমেক হাসপাতালের চিকিৎসাধীন।

গ্রামের সালিসদার মো. সেকান্দর আলী (৭৭) বলেন, বিশাল অর্থ- বিত্তের মালিক ও প্রভাবশালী ওই পরিবারের ২ ভাই আরিফ ও সাইদুল কথায় কথায় মানুষের উপর হাত তুলে, মারধর করে। তাদের বিরুদ্ধে অতিষ্ঠ গ্রামবাসী একাধিক সালিসেও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড কোন ভাবেই রোধ করা সম্ভব হচ্ছেনা। বাঁধ‍্য হয়ে আজকের এ মানবন্ধনের মাধ‍্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওই দুই সন্ত্রাসীকে গ্রেফতার পূর্বক শাস্তি নিশ্চিত করে গ্রামবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে এই দাবী জানাচ্ছি।
এ ব‍্যাপারে কথা বলার জন‍্য অভিযুক্ত দুই ভাই আরিফ ও সাইদুলকে পাওয়া যায়নি।
ছবির কযাপশনঃ দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধনের ছবি। সংবাদ প্রকাশঃ ১৭-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন