শান্তকে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেছে পুলিশ

সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। ২০/০৪/২০২৬ তারিখ রাতে অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা এর নির্দেশে কোতয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় সাকিনে তাহের ম্যানশন এর গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ শান্ত(৩১), পিতা- মৃত ওয়াসিম, মাতা: শাহিনা বেগম-স্থায়ী: গ্রাম- সংরাইশ (২১৫/৩) , থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লাকে ১৩০ (একশত ত্রিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে উল্লেখিত ইয়াবা গুলো বিধি মোতাবেক জব্দ করা হয়। ধৃত আসামী মোঃ শান্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী, তার নামে পূর্বেও চান্দিনা থানায় ০১ টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২২-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=