বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলার সভাপতি হলেন মোহাম্মদ এমদাদুল হক পলাশ

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ===========
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস ) কুমিল্লা জেলার সভাপতি হয়েছেন মোহাম্মদ এমদাদুল হক পলাশ। তিনি বরুড়া উপজেলার ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ। গত ২১ নভেম্বর তিনি তিন বছরের জন্য বাকশিস কুমিল্লা জেলার সভাপতি হয়েছেন। এর আগে তিনি ২০২৪ সালের ১৫ আগস্ট বাকশিসের সভাপতি ছিলেন।

মোহাম্মদ এমদাদুল হক পলাশের বাড়ি চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মোঃ আবদুল মালেক ও মা মোমেনা খানম। এক ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। চার ভাইবোনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মোহাম্মদ এমদাদুল হক পলাশের এক ছেলে ও দুই মেয়ে। তাঁর সহধর্মিণী নাজমা মান্নান আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের ধনুয়াখোলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক।

মোহাম্মদ এমদাদুল হক পলাশ ১৯৮৩ সালে চান্দিনার মহিচাইল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এরপর তিনি ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর চাঁদপুরের মতলব ডিগ্রি কলেজে বাংলা বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর বরুড়া উপজেলার ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি কুমিল্লার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন উষসীর সহসভাপতি ছিলেন। কুমিল্লাস্থ চান্দিনা সমিতির বর্তমান সাধারণ সম্পাদক।

মোহাম্মদ এমদাদুল হক পলাশ বলেন, বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ের জন্য কাজ করব। আমাকে সভাপতি পদে মনোনীত করায় অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবাদ প্রকাশঃ ২৪-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন