ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির পাশ থেকে অবৈধ ড্রেজার জব্দ, থানায় মামলা

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ====================
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ড্রেজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানার উত্তর চান্দলা মৌজায় মিরপুর-কুমিল্লা সড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চান্দলা মৌজায় ওই সড়কের পশ্চিম পাশে জনৈক কামালের পুকুরে ভাসমান ড্রাম, পাইপ ও ইঞ্জিন বসিয়ে অবৈধভাবে মাটি কাটার ড্রেজার স্থাপন করা হয়েছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন এবং ড্রেজার পরিচালনার সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে আসেন।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—৩২ হর্সপাওয়ারের একটি ইঞ্জিন মেশিন, ২৪ হর্সপাওয়ারের একটি ইঞ্জিন মেশিন, দুটি পাম্প, দুটি চেসিস, দুটি লোহার মাচা, একটি ফুটবল পাইপ, অল্প পরিমাণ তেলসহ দুটি ড্রাম, যন্ত্রের একটি ড্রাম এবং একটি ছোট পাইপ।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের অভিযোগ, বিস্তীর্ণ ফসলি মাঠ ও জলাশয়ের পাশ থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার চালিয়ে মাটি উত্তোলন করায় আশপাশের কৃষিজমি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে আগামী মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর দাবি, ফসলি জমি ও কৃষকের জীবন-জীবিকা রক্ষায় জমির আশপাশে কোনোভাবেই ড্রেজার চলতে দেওয়া যাবে না। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের তৎপরতা ঠেকাতে প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত০ করে বলেন, অবৈধ ড্রেজার পরিচালনার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে ড্রেজার ও সংশ্লিষ্ট মেশিনপত্র জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৪-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=