এসো বই পড়ি মাদক ছাড়ি আলোকিত জীবন গড়ি” প্রতিদিনের আহ্বান কবি আককাস আলীর

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং দৈনিক মহাদেবপুরের খবর এর সম্পাদক ও প্রকাশক কবি মোহাম্মদ আককাস আলী বলেছেন,এসো বই পড়ি মাদক ছাড়ি আলোকিত জীবন গড়ি।
বই হোক জীবনের সঙ্গী। গড়ে উঠুক আলোকিত জীবন। তিনি বলেন,বই পড়ুয়ারা কখনো সমাজ এবং রাষ্ট্রে সহিংসতা সৃষ্টি করতে পারে না। তারা মানবিক ছায়ায় জীবনকে জড়িয়ে রাখে এবং মন্দ প্রকৃতির লোকগুলোকে আলোর পথে নিয়ে আসে। কবি মোহাম্মদ আককাস আলী প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণী,পেশার মানুষের হাতে বিনামূল্যে তাঁর লেখা বই তুলে দেন এবং বই পড়ার জন্য তাদেরকে উৎসাহিত করে তোলেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কবি বলেন, যে সময় বন্ধু-বান্ধবদের নিয়ে সময় নষ্ট করবে সেই সময় বই পড়বে অথবা খেলাধুলায় লিপ্ত থাকবে। তিনি মাদক সেবী, মাদককারবারী, মাদক সেল্টারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি প্রতিদিন এই আহ্বান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে থাকেন। কবি মঙ্গলবার(২৪নভেম্বর) সকাল ১১ টার দিকে উডবার্ন সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন এলাকার বই পড়ুয়াদের সাথে আলাপচারিতায় উপরোক্ত কথাগুলি বলেন।
উডবার্ন সরকারি গণগ্রন্থাগারটি ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। বগুড়ার তৎকালীন নবাব আব্দুস সোবহান চৌধুরী এর ভবন নির্মাণ করেন। ১৯০৮ সালে তৎকালীন কালেক্টর জে এন গুপ্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার জন উডবার্ণের নামে এর নামকরণ করেন। এই গ্রন্থাগারে ৫০ হাজারেরও বেশি বই রয়েছে। এছাড়া গ্রন্থাগারে ৫০ থেকে ১৫০ বছরের পুরনো বহু বই এবং সংস্কৃত ভাষার প্রাচীন পুঁথি (যেমন—পদ্মপুরাণ, গোবিন্দ কথামৃত, হিরণ্যকশিপু) রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৪-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=