বদলগাছীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গ্রেফতার ২

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান=======
নওগাঁর বদলগাছী উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মীর ইসমাইল হোসেন (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ইসমাইল হোসেন উপজেলার শেরপুর গ্রামের মৃত মীর ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

​ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ছোট ভাই মীর মোশারফ হোসেনের লাঠির আঘাতে বড় ভাই মীর ইসমাইল হোসেন গুরুতর আহত হন। সংঘর্ষে ইসমাইল হোসেনের স্ত্রী ও সন্তানও আহত হন বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মীর ইসমাইল হোসেনের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে সেখানেও অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
​এ বিষয়ে বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ছোট ভাই মীর মোশাররফ হোসেনের স্ত্রী বেদেনা বেগম ও ছেলে মীর বাঁধনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন