টেকনাফে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===========জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনিক চৌধুরী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে মাদক, মানবপাচার এবং সব ধরনের অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর টেকনাফ গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনিক চৌধুরী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক উন্নয়ন, শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিকাশে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শকে ধারণ করে একটি সচেতন, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সংবাদ প্রকাশঃ ০২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন