কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

সিটিভি নিউজ।। আজ ২৯ মে কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী ২০২৬ স্কুল প্রাংগনে অধ্যাপক ডা মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।ব উক্ত অনুষ্ঠান বেলা ৩ টা হতে রা ৯ টা পর্যন্ত চলমান থাকে।
এতে এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুমোদন হয় ও নির্বাচন কমিশন গঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ৯৬ ব্যাচের মো আলী,গীতা পাঠ করেন প্রলয়।
উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন ১৯৭৫ ব্যাচের মো আকতার হোসেন, ১৯৮০ ব্যাচের অধ্যক্ষ গোলাম ফারুক,১৯৮২;ব্যাচের অধ্যাপক ফারুক আহমেদ,১৯৮৪ ব্যাচের কাজী খায়রুল আজীম শিমুল,১৯৮৫ ব্যাচের নবী নেওয়াজ, ১৯৮৮ ব্যাচের মশিউর রহমান রিপন, ১৯৯২ ব্যাচের মো কবির খান,১৯৯৫ ব্যাচের মো আবুল বাশার,১৯৯৮ ব্যাচের মো রেজাউন উজ্জল, ২০০১ ব্যাচের মো গোলাম সামদানী সুমন,, ২০১৬ ব্যাচের এএসএম ফয়সল সহ অন্যান্যরা। সমগ্র সভা পরিচালনা করেনম১৯৯২ ব্যাচের মো নাসির উদ্দিন। সাধারণ সভায় সংগঠনের নতুন একটি গঠনতন্ত্র পাঠ করে শুনান কুমিল্লা হাই স্কুলের প্রাক্তন ছাত্র সাংবাদিক ওমর ফারুকী তাপস ।পরে গঠনতন্ত্রটি সর্বসম্মতভাবে অনুমোদন দেয়া হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মো জাকির হোসেনকে আহবায়ক,মো রেজাউল হক আখিকে যুগ্ম আহবায়ক ও মো নাসির উদ্দিন কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। সংবাদ প্রকাশঃ ২৯-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন