সৌদি আরব থেকে আসা খেজুর পেল জনগণ

সিটিভি নিউজ।। অবশেষে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর আদর্শ সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা নিজ হাতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে খেজুর তুলে দেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব থেকে প্রাপ্ত এই খেজুর সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও এতিমদের মাঝে বিতরণ করা হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রমজানের এই সময়ে এমন উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। সংবাদ প্রকাশঃ ১৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=