শ্রমিকের আস্থা অর্জনে কথায় নয়, কাজে প্রমাণ দিতে হবে তৌহিদ হোসেন সরকার

খুলনায় দায়িত্বশীল সমাবেশে
—অ্যাডভোকেট আতিকুর রহমান
সিটিভি নিউজ।। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক সংগঠনগুলোকে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
তিনি বলেন, ইসলামি আন্দোলনে মানুষের সব প্রচেষ্টা, পরিশ্রম ও ত্যাগ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর সেই পরিশ্রম যদি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য হয়, তাহলে তা আরও বেশি মর্যাদাপূর্ণ। সমাজের সবচেয়ে বেশি বঞ্চিত, সমস্যাগ্রস্ত ও অধিকারহারা জনগোষ্ঠী হলো শ্রমজীবী মানুষ। তারা শ্রমিক সংগঠনগুলোর দিকে তাকিয়ে থাকে, তাদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখবে,শ্রমিকের আস্থা অর্জনে কথায় নয়,
কাজে প্রমাণ দিতে হবে,এমন প্রত্যাশা তাদের রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা আল ফারুক সোসাইটি হলরুমে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, রাষ্ট্র যদি জবাবদিহিমূলক হতো, তাহলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হতো না। আইন অনুযায়ী তিন বছর পরপর মজুরি বোর্ড গঠনের কথা থাকলেও যথাসময়ে মজুরি বোর্ড গঠন ও মজুরি ঘোষণা করা হলে শ্রমিকদের আন্দোলনে নামার প্রয়োজন হতো না। সময়মতো কার্যকর উদ্যোগ না নেওয়ায় আজ শ্রমিক আন্দোলন অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এসব আন্দোলন কারা নিয়ন্ত্রণ করছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, দেশের প্রাতিষ্ঠানিক শ্রমিকের সংখ্যা মাত্র ১৪ থেকে ১৫ শতাংশ। অন্যদিকে প্রায় ৮৫ শতাংশ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। অথচ অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার ও জীবনমান নিয়ে সরকারের যথেষ্ট উদ্যোগ দেখা যায় না। শ্রমিকরা রাজপথে আন্দোলনে নামার আগ পর্যন্ত তাদের সমস্যা অনেক সময় গুরুত্ব পায় না। শ্রমিকদের দেখভালের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তর থাকলেও দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
শ্রমিক সংগঠনগুলোর দায়িত্ব তুলে ধরে তিনি বলেন, শ্রমিকরা নানা সংকট, বঞ্চনা ও নির্যাতনের শিকার। তারা যখন অধিকার আদায়ে আন্দোলনে নামে, তখন অনেক সময় তাদের আন্দোলন অন্যদের দ্বারা প্রভাবিত বা হাইজ্যাক হয়ে যায়। এ পরিস্থিতিতে শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলোর দায়িত্ব হচ্ছে শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য দাবি আদায়ে নেতৃত্ব দেওয়া।
তিনি আরও বলেন, শ্রমিক নেতাদের সততা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার আদায়, কর্মস্থলের সমস্যা সমাধান এবং অসহায় শ্রমিকের বিপদে পাশে দাঁড়ানোই হতে হবে সংগঠনের প্রধান কাজ। শুধু বক্তৃতা কিংবা মিষ্টি কথায় শ্রমিকদের আস্থা অর্জন করা সম্ভব নয়। শ্রমিকের ঘরে খাবার না থাকলে সহযোগিতা করা, অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম ও গেট মিটিংয়ের মাধ্যমে পাশে দাঁড়াতে হবে। কাজের মাধ্যমে শ্রমিকের কল্যাণ দৃশ্যমান না হলে সাধারণ শ্রমিকেরা কোনো নেতার নেতৃত্ব গ্রহণ করবে না।
তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) শ্রমজীবী মানুষের প্রতি যে ভালোবাসা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার শিক্ষা দিয়ে গেছেন, সেই আদর্শ ও দিকনির্দেশনা ধারণ করেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে। শ্রমজীবী মানুষের বাস্তব সমস্যার সমাধান এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় ফেডারেশনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সভাপতি প্রিন্সিপাল গাউছুল আজম হাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। সংবাদ প্রকাশঃ ২২-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=