মান্দায় ১০ বছর ধরে পলাতক ৮ মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ==========নওগাঁর মান্দায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পলাতক থাকা ৮ সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসাম সাইফ উদ্দিন বিশ্বাস (৫৫) মান্দা উপজেলার শালদহ গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
মান্দা থানার ওসি আফজাল হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২১ নভেম্বর) উপপরিদর্শক আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক মজিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বিভিন্ন মামলায় সাজা নিয়ে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সংবাদ প্রকাশঃ ২২-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=