ডা: যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি ================
আজ ২২ নভেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও একুশে পদক প্রাপ্ত মহিয়সী নারী ডা. যোবায়দা হান্নানের ১৫তম মুত্যু বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে কোরআন খতম, আলোচনা ও দোয়া এবং বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দুপুর ১টায় বিকো ও চক্ষু হাসপাতাল মিলনায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম।
ডা: যোবায়দা হান্নানের বিভিন্ন কর্মকান্ডের উপর স্মৃতি চারণ করেন সংগঠনের সহ-সভাপতি আবুল হাসানাত বাবুল, কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া, নির্বাহী সদস্য মো: শাহজাহান সিরাজ এবং প্রশিক্ষণ ফ্যাকাল্টির অধ্যক্ষ ডা. মৃণাল কান্তি ঢালী ।
অনুষ্ঠানে ডা. যোবায়দা হান্নান এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো: জাহাঙ্গীর আলম। এর আগে হাসপাতাল মসজিদে কোরান খতম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেএকেএস কুমিল্লা’র সহ-সভাপতি প্রকৌশলী মো: শাহাবুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ডা. মো: গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন চৌধুরী শিশু, নির্বাহী সদস্য মো: আব্দুল হালিম, সদস্য এডভোকেট শাহীন আফরোজ বিজলী, তাহমিনা আক্তার, এডভোকেট মো: আরিফুর রহমান, গাজীউল হক সোহাগ, ডা. ইরফান আলম মিশু, মাইশা চৌধুরী এবং বিকো ও চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. এ কে এম কামরুল আহসান এবং ডা. মো: গোলাম মোস্তফাসহ সকল স্তরের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

এর আগে গত ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার নাঙ্গলকোট উপজেলার আশারকোটায় ডা. যোবায়দা হান্নান প্রতিষ্ঠিত ডা. যোবায়দা হান্নান গার্লস স্কুল কলেজে বিশেষ দোয়া ও বিনামুল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে এলাকার চার শতাধিক অসহায় দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। চক্ষু রোগীদের মধ্যে ৮৪জন দরিদ্র চক্ষু রোগীদের বিনামুল্যে বিকো ও চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করার বিশেষ ব্যবস্থা করা হয়।
এদিকে বিশিষ্ট সমাজসেবী ডা. যোবায়দা হান্নানের ৮১তম জন্ম বার্ষিকী উপলক্ষে গত ১২ নভেম্বর নাঙ্গলকোটের আশার কোটায় ডা. যোবায়দা হান্নান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর দৃষ্টি শক্তি পরীক্ষা করে ৩০জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামুল্যে চক্ষু পরীক্ষা করে চশমা প্রদান ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সংবাদ প্রকাশঃ ২২-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন