কুমিল্লার আলোর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা

সিটিভি নিউজ।। ৩১ অক্টোবর বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কুমিল্লা প্রেস ক্লাবে উদযাপিত হয়েছে স্থানীয় সংবাদপত্র দৈনিক কুমিল্লার আলো–এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির মফস্বল, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কুমিল্লা আলো পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন কনক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আবুল হাসনাত বাবুল। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা আলোর সহ-সম্পাদক মোঃ শাহিন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা সভাপতি ওমর ফারুকী তাপস। শুভেচ্ছা স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন পত্রিকাটি নির্বাহী সম্পাদক মোঃ শাহিন আলম। অনুষ্ঠানে কুমিল্লার আলোর সাংবাদিকগনের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আরও উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ কণ্ঠের কুমিল্লা জেলা ব্যুরো চিফ আলমগীর হোসেন আলম। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একটি সংবাদপত্রের ২১ বছর পথচলা নিঃসন্দেহে গৌরব ও অর্জনের বিষয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং গণমানুষের কথা তুলে ধরার মধ্য দিয়ে কুমিল্লার আলো আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার আলো পত্রিকার বুড়িচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. ইকবাল হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্যকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে। আনন্দঘন পরিবেশে উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়। সংবাদ প্রকাশঃ ০১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=