জনসংযোগ শুরু করলেন বিএনপি নেতা জাফর ইকবাল

সিটিভি নিউজ24।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা কোতোয়ালি থানা বিএনপি নেতা মোঃ জাফর ইকবাল ভূঁইয়া আজ ৩০ শে অক্টোবর শুক্রবার থেকে জনসংযোগ শুরু করেছেন। শুক্রবার সকালে কুমিল্লা নগরীর দারোগা বাড়িতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে জাফর ইকবাল ভূঁইয়া কর্মসূচি শুরু করেন। এরপর কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শাহপুর দরবার শরীফের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। পরে মাজার শরীফ জিয়ারত করেন। এরপর তিনি শাহপুর দরবার শরীফের গদিনশীন
পীর সৈয়দ গোলাম মুহম্মদ গোলাম কাদের কাওকাব সাহেবের সাথে সাক্ষাৎ করেন এবং মতবিনিময় করেন এবং দোয়ায় অংশ নেন। এরপর ওই এলাকার স্থানীয় জনগণের সাথে জনসংযোগ ও হ্যান্ডশেক ও কোলাকুলি করেন। এ সময় বিএনপি নেতা ও অজিত গুহ কলেজের সাবেক ছাত্রদল মোঃ আনিসুর রহমান হেলাল, আদর্শ সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান মনা, ও চকবাজার বিএনপি নেতা খলিলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় জাফর ইকবাল ভূঁইয়া বলেন, তিনি পাঁচথুবি ইউনিয়নের এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণ , সুযোগ সুবিধা বৃদ্ধি করতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান। এ সময় তিনি বলেন , আমি জনগণের সহযোগিতা ও ভোট কামনা করি। এছাড়াও তিনি কুমিল্লা- ৬ সংসদীয় আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু র সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। সংবাদ প্রকাশঃ ৩০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=