জামালপুর জেলা শ্রমিক সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রতিশ্রুতি নয়, শ্রমিকের অধিকার বাস্তবায়ন করুন।

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============== বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, প্রতিশ্রুতি নয়, শ্রমিকের অধিকার বাস্তবায়ন করুন।
শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের প্রতিশ্রুতিতে শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান হবে না। শ্রমিকদের কার্ড নয়, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

গতকাল ৯ অক্টোবর শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা কর্তৃক শিল্পকলা একাডেমিতে আয়োজিত “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতি অনিবার্য” স্লোগানকে ধারন করে শ্রমিক সমাবেশে প্রধান অতীতের বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা সভাপতি হাজী আরজু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সিদ্দিকীর সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
কেন্দ্রীয় উপদেষ্টা ডঃ মোহাম্মদ সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মোঃ তসলিম, জেলা প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুস সাত্তার, জেলা উপদেষ্টা এডভোকেট আব্দুল আউয়াল, এডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান, প্রমুখ।

প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দীর্ঘ ৫৫ বছরেও দেশের শ্রমিকদের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। এখনো অধিকাংশ ক্ষেত্রে আট ঘণ্টার কর্মদিবস কার্যকর হচ্ছে না। কোথাও ১০ থেকে ১৬ ঘণ্টা কাজ করেও শ্রমিকরা ওভারটাইম পাচ্ছেন না। কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, অগ্নিকাণ্ড ও ভবনধসে শ্রমিকদের প্রাণহানিও ঘটছে।
আতিকুর রহমান বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলার গণতান্ত্রিক পরিবেশ ছিল না। ২০২৪ সালের ৫ ই আগস্টের পর সাংগঠনিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হলেও শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি।
তিনি অভিযোগ করেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। বিভিন্ন জামালপুর অঞ্চলে কৃষকদের সার না পাওয়ার অভিযোগ তুলে তিনি রাজনৈতিক বিবেচনায় কাউকে বঞ্চিত না করার আহ্বান জানান।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ ও দেশীয় সক্ষমতাকে উপেক্ষা করে এ চুক্তি করা গ্রহণযোগ্য নয়। শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ উপেক্ষা করে নেওয়া এ সিদ্ধান্ত বাতিল এবং চুক্তির শর্ত ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে জনগণের কাছে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি।
সরকারের সমালোচনা করে আতিকুর রহমান বলেন, বিরোধী দলে থাকাকালে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরোধিতা করলেও ক্ষমতায় গিয়ে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জনগণের প্রতিশ্রুতি রক্ষা করে শ্রমিকদের ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকে ইনসাফ, বৈষম্যহীনতা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সংবাদ প্রকাশঃ ৯-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন