কালীগঞ্জে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সাবেক ব্যাংক কর্মকর্তার সংবাদ সম্মেলন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি ================
ঝিনাইদহের কালীগঞ্জে টাকা আত্মসাতের অভিযোগে মিথ্যামানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে গাজীর বাজার ইসলামী ব্যাংকএজেন্ট শাখার সাবেক ইনচার্জ মাসুম বিল্লাহ। তার বিরুদ্ধে গ্রাহকদেরপ্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলেদাবি করেছেন তিনি। তাঁর দাবি, ইসলামী ব্যাংকের জোনাল অফিসেরঅডিটে মোট ৩৬ লাখ ৮১ হাজার টাকার অনিয়মের বিষয় উঠে এসেছে।এর মধ্যে ৩১ লাখ ৭০ হাজার ২০০ টাকার জন্য এজেন্ট মালিকআমিরুল ইসলাম এবং ৫ লাখ ১০ হাজার ৮০০ টাকার বিষয়ে তাঁকেদায়ী করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর শহরের মেইন বাসস্ট্যান্ড থ্রি স্টারহোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাসুম বিল্লাহ।উল্লেখ্য, এর আগে একই দিন সকালে ইসলামী ব্যাংকের কালীগঞ্জশাখার সামনে গাজীর বাজার এজেন্ট ব্যাংকিং শাখার কয়েকজন গ্রাহকতাঁর বিরুদ্ধে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের এক মিথ্যা অভিযোগ এনেমানববন্ধন করেন।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মাসুম বিল্লাহ বলেন, মানববন্ধনে তাঁরবিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ অসত্য। তিনি কখনো ১কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেননি বা এ ধরনের কোনোঅর্থ পরিশোধের প্রতিশ্রুতিও দেননি। ঘটনার পর সামাজিকযোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ারপর গত ৭ জুলাই ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট জোনাল অফিসের একটিঅডিট দল গাজীর বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় অডিট করেন। ওইঅডিটে মোট ৩৬ লাখ ৮১ হাজার টাকার অনিয়মের বিষয় উঠে আসে।

সাংবাদিকদের প্রশ্নোত্তরে মাসুম বিল্লাহর জানান,, ব্যাংকের অডিটপ্রতিবেদনে ৩১ লাখ ৭০ হাজার ২০০ টাকার জন্য এজেন্ট মালিকআমিরুল ইসলামকে এবং বাকি ৫ লাখ ১০ হাজার ৮০০ টাকার জন্যতাঁকে দায়ী করা হয়েছে। তিনি বলেন, তাঁর ওপর দায় হিসেবে উল্লেখ করা৫ লাখ ১০ হাজার ৮০০ টাকা তিনি সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে পরিশোধওকরেছেন। এর পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও আছে। তিনি তাঁর বিরুদ্ধেমিথ্যা, বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য প্রচার করে সামাজিক ও পেশাগতসুনাম ক্ষুণ্ন না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান। এ সময়ে আরো উপস্থিত ছিলেন পরিবারের সদস্য তার চাচা নুরুলইসলাম, আব্দুল মান্নান মনা ও ইকবাল হোসেন প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৮-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন