কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ==============
কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে আমানগন্ডা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ির চালানটি আটক করা হয়।
আটককৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা। জব্দ করা মালামাল বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রমের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। সংবাদ প্রকাশঃ ২১-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=