মুরাদনগরে ‘মোবাইল শিক্ষা সহায়ক নয়, অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর। সংবাদাতা জানান———-
কুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, আত্মবিশ্বাস ও সুন্দরভাবে মতামত প্রকাশের দক্ষতা বাড়াতে ‘মোবাইল শিক্ষা সহায়ক নয়, অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকেলে উপজেলার রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার হলরুমে মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীরা তিনজন করে দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেয়। বিতর্কে মোবাইল ফোন শিক্ষার্থীদের পড়াশোনায় কতটা সহায়ক এবং এর অপব্যবহার কীভাবে শিক্ষার পথে অন্তরায় হয়ে উঠতে পারে—এ নিয়ে দুই দলের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করেন।

প্রাণবন্ত এ বিতর্কে যুক্তি, তথ্য ও সাবলীল বক্তব্য উপস্থাপনের মাধ্যমে ‘মোবাইল শিক্ষা সহায়ক নয়, অন্তরায়’ বিষয়ের বিপক্ষের দল, অর্থাৎ মোবাইল শিক্ষা সহায়ক—এমন মতের দল বিজয়ী হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার পরিচালক কাজী মো. লোকমান।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষা সচিব মুফতি নোমান আহমেদ কাসেমী, শিক্ষক মুফতি ইমরান, মুফতি বেলায়েতুল্লাহ হামিদী এবং দেবিদ্বার দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আবু তাহের।

অনুষ্ঠান পরিচালনা করেন মো. শামীম আহমেদ। বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি নোমান আহমেদ কাসেমী, মো. মামুন, আবুল হোসেন ও মো. একরামুল হক। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন