বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং-এ হত‍্যা করা হয়েছে”- রাশেদা বেগম হীরা এমপি

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=========================
“বেগম খালেদা জিয়াকে ২ কোটি রক্তদান করে, স্লো পয়জনিং দেহে প্রবেশ করিয়ে, লিভার নষ্ট করে হত‍্যা করা হয়েছে”।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব‍্য দিতে যেয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকে এখানে এসে জানতে পারলাম উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সগুলোতে সেবার চেয়ে টাকা নিচ্ছেন। স্বাস্থ‍্য সেবায় মানুষগুলো সেবা বঞ্চিত, কমিউনিটি ক্লিনিকগুলোর টাকা লুট করা হয়েছে। স্বাধীনতার পর এযাবৎকালের সর্ববৃহৎ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে স্বাস্থ‍্য এবং শিক্ষাখাতে সর্ববৃহৎ বাজেট দেয়া হয়েছে।
প্রত‍্যেকটা মানুষ ফ‍্যামিলি কার্ড পাবেন।

তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে বিভাজনে না নিয়ে ঐক্যবদ্ধ থাকুন।আপনারা মানুষের কাজ করুন। আমরা ক্ষমতায় আছি, ভয় পাবেন না। গনতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর্মী থেকে অবসরে এসে গনতন্ত্র পুনরুদ্ধার করেছেন, দেশ রত্ন খালেদা জিয়া গনতন্ত্রের জন্য লড়াই করেছেন। এখনো গনতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের কাজ করতে হবে। এখন ১০ টা হোন্ডা ২০ টা গুন্ডার দিন নাই। আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা। জান্নাতের টিকেট আল্লাহ ছাড়া আর কারোর হাতে নেই।

দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, উপজেলা বিএনপির সদস‍্য সচিব মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মোল্লার প্রমূখ।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় বক্তব‍্য রাখছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। সংবাদ প্রকাশঃ ৩১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন