কুমিল্লায় শাহজাহান সিরাজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনির হোসেন : সংবাদদাতা জানান ========== কুমিল্লা নগরীর চম্পকনগর সাতরা দক্ষিণ পশ্চিমপাড়া গাউছে পাক জামে মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে শাহজাহান সিরাজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, আলেখারচর বিশ্বরোড, কুমিল্লার পরিচালনায় এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই ২০২৬, রবিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
চিকিৎসা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব নূরে আলম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানবসেবায় শাহজাহান সিরাজ ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজের বিত্তবান ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে এভাবেই আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত।”
উক্ত শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম রোগীদের বিনামূল্যে চক্ষু পরামর্শ ও সেবা প্রদান করেন। এতে ৫ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এবং ১০ জন সহকারী চক্ষু চিকিৎসক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। দিনব্যাপী এই শিবিরে মোট ৩৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ছানি পড়া ৫৪ জন রোগীকে পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে শাহজাহান সিরাজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রতিনিধিগণ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত ও স্থানীয় প্রবীণ নাগরিকরা বিনামূল্যে এমন মানসম্মত চিকিৎসা সেবা পেয়ে আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফরহাদ হোসেন ভূইয়া, ও সভাপতির বক্তব্য রাখেন সমবায়ী শাহজাহার সিরাজ। সংবাদ প্রকাশঃ ২৬-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=