জুলাই সনদ ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দর্জি শ্রমিক সমাবেশ

জুলাই শ্রমিকদের অবদানকে উপেক্ষা করা যাবেনা,–
গোলাম রব্বানী

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, দর্জি শ্রমিকদের সম্মানজনক মজুরি, নিয়োগপত্র, নির্ধারিত কর্মঘণ্টা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ দর্জি শ্রমিক ফেডারেশন (রেজি নং-বি-২২১৮)।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর শাহজাহানপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন,
জুলাই শ্রমিকদের অবদানকে উপেক্ষা করা যাবেনা,
উপস্থিত দুইজন দর্জি শ্রমিক আহত জুলাই যোদ্ধা উল্লেখ করে তিনি বলেন,জুলাইয়ে শ্রমিকদের অবদান অবিস্মরণীয়,
জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল বীরদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।
তিনি বলেন, দর্জি পেশা মানব সভ্যতার প্রাচীন ও মর্যাদাপূর্ণ একটি পেশা হলেও এ খাতের শ্রমিকরা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের অবদানকে উপেক্ষা করা হলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, শ্রমিকের ঘাম ও শ্রম দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। অথচ দর্জি শ্রমিকরা অন্যের জন্য পোশাক তৈরি করলেও নিজেদের পরিবারের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। তাদের জন্য জরুরি সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা এবং শ্রমবান্ধব নীতি গ্রহণের পাশাপাশি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন বলেন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণ, শ্রম অধিকার, স্বাস্থ্যসেবা ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতার অবদান ইতিহাসের অংশ। সেই চেতনার আলোকে বৈষম্যহীন সমাজ গঠন এবং শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দর্জি শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসাইন। তিনি বলেন, দর্জি শ্রমিকরা মানব সভ্যতার ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আজ তারা মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি শ্রমিকবান্ধব নীতি ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন স্টিল ইঞ্জিনিয়ারিং কর্মচারী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসেম, অ্যাম্বুলেন্স লীগের সহ-সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ দর্জি শ্রমিক ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ওমর ফারুক, জুলাই আন্দোলনের যোদ্ধা জাফর, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ফজলুল হক এবং নিউমার্কেট দর্জি ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন।
সমাবেশ বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দর্জি শ্রমিকরা ন্যায্য মজুরি, নিয়োগপত্র, নির্দিষ্ট কর্মঘণ্টা ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের অংশ হিসেবে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করে দর্জি শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ২২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন