দেবীদ্বারে ইয়াবাসহ ২ ব‍্যবসায়ী আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===============
কুমিল্লার দেবীদ্বারে মাদক বিক্রয়কালে ২ মাদক কারবারিকে আটক করে শনিবার(১৮ জুলাই) কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুলাই) দিবাগত রাতে নৈশ ডিউটিরত একদল পুলিশ উপজেলার রাজামেহার ইউনিয়নে টহলরত অবস্থায় গোপন সংবাদে রাজামেহার হাফেজিয়া মাদ্রাসার পেছনে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৩ হাজার ১৬০ টাকাসহ আটক করেন।

আটক দুই মাদক বিক্রেতা হলেন, রাজামেহার গ্রামের নুরু ডাক্তার বাড়ির জামাল হোসেনের ছেলে মো. ফয়েজ আহমেদ (৩০) ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক (২৮)।

তাদের দেহ তল্লাসী করে ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ১৬০ টাকা উদ্ধার করেন।

আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত কয়েক মাস ধরে পার্শ্ববর্তী উখারী গ্রামের আন্তঃজেলা মাদক বিক্রেতা মোঃ ইব্রাহিমের কাছ থেকে ইয়াবা এনে মাদ্রাসার পেছনে বসে বিক্রি করে আসছে।

এ ব‍্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আটক ফয়েজ, ওমর ফারুক ও পলাতক ইয়াবা ডিলার মোঃ ইব্রাহিম (২৫)সহ ৩ জনকে আসামী করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের পূর্বক আসামীদের কোর্ট হাজতে চালান করেছি।============

ছবির কযাপশনঃ দেবীদ্বারে ইয়াবাসহ আটক মো. ফয়েজ আহমেদ(৩০) ও ওমর ফারুক(২৮)’র থানা পুলিশ থেকে সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৮-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন