রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথ এর ২০ তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথ এর ২০ তম অভিষেক অনুষ্ঠান ১১ই জুলাই শনিবার সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নুরজাহান হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার এম এম শরিফুল করিম। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি শামসুল হুদা, ডেপুটি ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর আতাউর রহমান, রোটারি ক্লাব এর সাবেক ডিস্ট্রিক গভর্নর পিডিজি দিল নাশিন মোহসেন, সাবেক ডিস্ট্রিক গভর্নর পিডিজি আবু ফাইয়াজ খান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর পিপি প্রফেসর ডাক্তার তৃপ্তিশ চন্দ্র ঘোষ। অনুষ্ঠান চেয়ারপার্সন ছিলেন পিপি ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আলম। অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চেয়ারম্যান পি পি তাপস কুমার পাল। আরো বক্তব্য রাখেন রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর হোসাইন, রোটারিয়ান আবু বকর সিদ্দিক ,রোটারিয়ান সিপি হায়াতুন্নবী মজুমদার ,রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আলম , রোটারিয়ান ফয়সাল আহমেদ, প্রফেসর ডাক্তার এম জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন , রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-এর অধীনে রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথ মূলত কুমিল্লা অঞ্চলে স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন, শিক্ষার প্রসার, এবং সেমিনার ও জনসচেতনতামূলক ক্যাম্প পরিচালনার মাধ্যমে কাজ করে। ক্লাবটি নিজেদের উদ্যোগে এবং বিভিন্ন যৌথ আয়োজনে সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে ব্যাপক প্রশংসা অর্জ।ন করেছে। এছাড়াও জনহিতকর কাজের মধ্যে দরিদ্র মানুষের কল্যাণ মূলক কাজ,আর্থিক সহায়তা,কর্মমূখি প্রশিক্ষণ শিক্ষা,স্বাস্থ্য, ফ্রি চিকিৎসা ক্যাম্প,গৃহনির্মান,শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করে থাকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে র্যফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ১১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=