শোক সংবাদ অ্যাডভোকট সেলিম হোসেন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান =================কুমিল্লা জজ কোর্টের সাবেক সাধারণ সম্পাদক ও এপিপি, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বুড়িচং প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাখাওয়াত হাফিজের বড় ভাই অ্যাভোকেট সেলিম হোসেন (৬১) গত শুক্রবার ২৭ নভেম্বর সন্ধ্যা ৬ টায় কুমিল্লা মহানগরীর মুন হসপিটালে চিকিৎসাধীনে মৃত্যু বরণ করেন ( ইন্না-লিল্লাহি ওয়া…… রাজিউন)। মৃত্যু কালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার ২৮ নভেম্বর সকাল ১০ টায় প্রথম নামাজে জানাজা মরহুমের শেষ কর্মস্থল কুমিল্লা জজ কোর্টের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। পরে ২য় নামাজে জানাজা মরহুমের নিজ গ্রাম বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের চানসার উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা ৫ আসনের এমপি হাজী মোঃ জসিম উদ্দিন জজ কোর্টের সাবেক পিপি ও সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম, , উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাইফুল ইসলাম টিপু,, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, আবু নাসির মুন্সী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক অহিদুর রহমান, সাবেক আমির অধ্যাপক আব্দুল আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট সাইফুল ইসলাম আব্দুল আউয়াল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=