ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান =============নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানাসহ ওই ভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন
পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে পরিচালিত মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (বিবিএফ) এবং মেসার্স মাস্টার জিগজ্যাগ হাওয়া ভাটা (এমবিএফ)-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে মামলাগুলোতে মোট ২ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষার স্বার্থে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=