মনোহরগঞ্জে অবসরপ্রাপ্ত ১১০ শিক্ষক পেলেন সম্মাননা

সিটিভি নিউজ।। মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ জানান ————–কুমিল্লার মনোহরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১১০ জন শিক্ষক কে সম্মাননা প্রদান করা হয়েছে। মনোহরগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মনোহরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০৯-২০২৬ সাল পর্যন্ত অবসর গ্রহণকারী শিক্ষকদের এ সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘ কর্মজীবনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং নতুন প্রজন্ম গড়ার কারিগর হিসেবে অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষকরা নিজেদের কাজের এমন স্বীকৃতি ও মূল্যায়নে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। আবেগাপ্লুত হয়ে কেউ কেউ বক্তব্যে তুলে ধরেছেন নিজের সম্মানিত হওয়ার বিষয়। অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য এবং অবসরপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান,

উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারী, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এসব শিক্ষদের হাতে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।
অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. সফিকুর রহমান নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, কর্মজীবন শেষে এমন আন্তরিক আয়োজন ও সম্মাননা তাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে কাজ করবে। এমন উদ্যোগের জন্য তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম কে ধন্যবাদ জানান । সংবাদ প্রকাশঃ ২৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন