যুক্তরাষ্ট্রে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ==============
“এক হৃদয় এক পরিবার, ব্রাহ্মণপাড়া সবার”এই মূলমন্ত্রকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুলাই ২০২৬ (রোববার) ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি যুক্তরাষ্ট্রে উদ‍্যোগে বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এসময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রংস্ক এলাকার প্রবাহমান নদীর তীরের ফেরি পয়েন্ট পার্কে গাছের ছায়ায় তৈরি হয়েছিলো এক টুকরো বাংলাদেশ। প্রবাসের ব্যাস্ত ও যান্ত্রিক জীবনকে কিছু সময়ের জন্য ভুলে সবাই যেন ফিরে গিয়েছিল শৈশবের হারানো সেই বাংলাদেশের স্মৃতি।

অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির যুক্তরাষ্ট্রের সভাপতি জনাব হাবিব খান চৌধুরীর সভাপতিত্বে এবং বায়জিদ সরকার ও মোঃ জহিরুল হক বশিরের যুগ্ম পরিচালনায় ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি যুক্তরাষ্টের প্রধান উপদেষ্টা জনাব অ‍্যাডঃ রফিকুল ইসলাম আকন্দ ফিরোজ উদ্বোধনের মাধ‍্যমে বার্ষিক বনভোজন ও মিলনমেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রংস্ক বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মামুন ইসলাম।আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন আয়কর আইনজীবি ইকবাল হোসেন, ওসমান খান, হারুনুর রশিদ খান, শাহ আলম (বি,এস,সি), আবুল হাসেম (ম্যানেজার)ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উপদেষ্টা ফারুক আহমেদ ভূঁইয়া, উপদেষ্টা আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে পরিবার নিয়ে আনন্দঘন দিন কাটাবার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আকর্ষণীয় গেম স পুরস্কার বিতরণী এবং সুস্বাদু খাবার সহ নানা প্রকার আয়োজন ছিল। এসময়
শিশুদের জন‍্য দৌড় প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলা,পূরুষদের জন‍্য ফুটবল খেলা ও রশি টানাটানি,মহিলাদের জন‍্য বালিশ খেলা ও চেয়ার খেলা ছিল অন‍্যতম আকর্ষন। সবার জন্যে র‍্যাফল ড্র লটারি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিগণ।

বনভোজনে অংশগ্রহনকারিদের জন্য মধ‍্যাহ্ন ভোজনের পর উক্ত বনভোজন অনুষ্ঠানে কুমিল্লা -৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া নির্বাচনী আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য হাজী জসিমউদ্দিন সমিতির সভাপতি হাবিব খান চৌধুরী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিদের সাথে ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি হাবিব খান চৌধুরী বার্ষিক বনভোজন ও মিলন মেলা যারা অংশগ্রহ করেছেন এবং আর্থিক পৃষ্টপোষকতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বার্ষিক বনভোজন ও মিলনমেলার সমাপ্তি ঘোষনা করেন এবং ভবিষ্যতে এ এই ধরনের অনুষ্ঠান আয়োজনের পুনঃব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ১২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন