ব্রাহ্মণপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি ও বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।=========================
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অপরাধ দমনে পরিচালিত পুলিশ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার টাকই (রহমতপুর) গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে মো. রবিউল হাছান প্রকাশ রবি (৩৭) এবং উপজেলা সদরের আটকিল্লাপাড়া এলাকার মো. রহমত আলীর ছেলে মো. আকরাম হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার একটি চৌকস দল উপজেলার ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বারেশ্বর চৌমুহনী-টাকই সড়কের তিন রাস্তার মোড়ে একটি মোবাইল ফোনের দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় থাকা রবিউল হাছানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের এম.ই. চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে মালামাল চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি এবং বিদ্যালয়ে চুরির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সংবাদ প্রকাশঃ ১২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন