সমবায়ীদের প্রতিষ্ঠান কেটিসিসিএ লিঃ এখন ধংসের দ্বার প্রান্তে= মনির চৌধুরী এমপি

সিটিভি নিউজ।। কোতয়ালী থানা সেন্ট্রাল কো-অপারেটিভ এসোসিয়েশন (কেটিসিসিএ) লিমিটেড এর সদস্য সমাবেশ আজ ২৬ জুন বিকেলে কুমিল্লা নগরীর চৌয়ারায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন: মনিরুল হক চৌধুরী সংসদ সদস্য, কুমিল্লা-৬
বিশেষ অতিথি ছিলেন: মোঃ মনিরুল হক সাক্কু সাবেক মেয়র, কুমিল্লা সিটি কর্পোরেশন। কেটিসিসিএ লিমিটেড এর সদস্যবৃন্দের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমবায়ী এডভোকেট আখতার হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী ইয়াসিন আহমেদ,সমবায়ী সাংবাদিক রফিকুল ইসলাম,সমবায়ী নুরুল ইসলাম,সমবায়ী ডাঃ মোঃ ইয়াসিন ও মো:শাহআলম । সমাবেোশ প্রধান অতিথি কুমিল্লা-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন সমবায়ীদের প্রতিষ্ঠান কেটিসিসিএ লিঃ কে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ব্যাপক লুটপাট করে ধংস করে দিয়েছে। এখন এই প্রতিষ্ঠানটি মৃতপ্রায় অবস্থায় আছে। এই প্রতিষ্ঠানকে বাঁচাতে হলে সৎ ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন। সকল সমবায়ীরা একতাবদ্ধ ভাবে এই প্রতিষ্ঠানকে বাঁচানের শেষ চেষ্টা করতে হবে। তা না হলে এই প্রতিষ্ঠানকে সরকারের নিয়মমেনে বিক্রি করে দিয়ে বিলুপ্ত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কেটিসিসিএ এবং সমবায়ীদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন। সংবাদ প্রকাশঃ ২৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন