এ সরকার থেকে দিন দিন আস্তা উঠে যাচ্ছে ====…হাসনাত আব্দুল্লাহ

সিটিভি নিউজ।। ‎নিজস্ব প্রতিবেদক :===========
‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, আমরা আর বিচার চাই না। এ সরকার থেকে আস্তা দিন দিন উঠে যাচ্ছে। তাই আমরা আর বিচার চাই না। আমরা চেয়েছিলাম বিচার বিভাগকে স্বাধীন করতে কিন্তু আপনারা ক্ষমতায় এসে সব ভূলে যাচ্ছেন। আমার ভাই হাদি হত্যার এখনো কোন বিচার প্রক্রিয়া আমরা দেখতে পারছিনা। বিচার সুনিশ্চিত করুন। কার্ড কার্ড খেলা বাদ দিয়ে জনগণের চাহিদা গুলো দেখেন এবং বিচার নিশ্চিত করুন। তরুন সমাজকে দক্ষ জনবল সৃষ্টি করুন। ব্যার্থ হলে জনসাধারণের নিকট দুর্বলতা প্রকাশ করুন, আমরা বিরোধী দল থেকে আপনাদের সহযোগীতা করব। ৭০ ভাগ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়াছেন কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে তা ভূলে গিয়াছেন। আগামী দিনে তরুন প্রজম্মকে আর পাবেন না।বুধবার রাত নয়টায় কুমিল্লার নাঙ্গলকোটের বটতলা এলাকায় এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
‎ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী আলী আকবরের সভাপতিত্বে আলোচনা সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, এনসিপির কুমিল্লা সিটি মেয়র প্রার্থী এডভোকেট তরিকুল ইসলাম, এনসিপি নাঙ্গলকোট উপজেলা প্রধান সমন্বয়ক (ভারপ্রাপ্ত) আরিফ হোসাইন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
‎হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, তরুন প্রজম্মকে কাজে লাগাতে হবে। তাই স্থানীয় নির্বাচন গুলোতে এনসিপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে। তিনি ঘরে ঘরে ঘিয়ে এনসিপির দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সংবাদ প্রকাশঃ ২১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন