কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু ফাতেমা বেগম হত্যার বিচার দাবীতে মানববন্ধন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান ============ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু ফাতেমা বেগম হত্যার বিচার এবং হত্যাকারী ফাতেমার স্বামী জাবেদ ড্রাইভার ও জাবেদের অন্যতম সহযোগি সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধনে ফাতেমার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন সহ আশেপাশের কয়েকটি গ্রামের যুবসমাজ, গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথা এলাকায় হত্যার শিকার গৃহবধূ ফাতেমার পরিবার ও স্থানীয়দের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে ফাতেমা হত্যার বর্ণনা দিয়ে পরিবারের পক্ষে আবেগপ্রবণ বক্তব্য রাখেন ফাতেমার বড় ভাই ও ছোট বোন। এ সময় স্থানীয়দের মধ্যেও কয়েকজন গন্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন। বক্তব্যে তারা ফাতেমা হত্যার বিচার এবং হত্যাকারী জাবেদ ড্রাইভার ও তার অন্যতম সহযোগি সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। এ সময় তারা কুমিল্লা বার অ্যাসোসিশেনের কোনো আইনজীবি যাতে হত্যাকারীর পক্ষে আইনী সহযোগিতা প্রদান না করেন সে বিষয়ে কুমিল্লা বার আইনজীবি সমিতির দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ জানান।

এর আগে গত ১৩ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে তার স্বামী জাবেদ ড্রাইভার ঘরে মজুদকৃত পেট্রোল ফাতেমার শরীরে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেন। সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফাতেমার বাবার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত ১৯ এপ্রিল সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের ছোট বোন কুলসুমা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী জাবেদকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, গৃহবধূ ফাতেমা হত্যার ঘটনায় তার বোন কুলসুমা আক্তার বাদী হয়ে গত সোমবার রাতে ফাতেমার স্বামী জলিল আহমেদ জাবেদকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৪-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন