কুসিক প্রশাসক মোঃ শাহ আলমের পদোন্নতিতে ওয়ার্ড সচিব ফোরামের শুভেচ্ছা

সিটিভি নিউজ।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক মোঃ শাহ আলম (যুগ্ম সচিব) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব ফোরাম।
এক সৌজন্য সাক্ষাতে ফোরামের সদস্যবৃন্দ তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব ফোরামের সভাপতি আরিফ খান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওমর ফারুক পাটোয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র দাস, প্রচার সম্পাদক ওমর শারিদ বিধান সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, মোঃ শাহ আলম মহোদয় একজন দক্ষ প্রশাসক হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে কুমিল্লা সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করে আসছেন।

শুভেচ্ছা গ্রহণ করে মোঃ শাহ আলম কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্বশীলভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন