মহেশখালীতে বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ========কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক দশম শ্রেণির শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কোচিং সেন্টারের পরিচালক ও বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই গতকাল মহেশখালী থানায় মামলাটি করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। শিগগিরই তাঁকে আইনের আওতায় আনা হবে।
এদিকে অভিযোগের পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি এবং অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থী ও তার পরিবারকে আইনগত পদক্ষেপ নিতে সহায়তা করা হচ্ছে।”
স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, অভিযুক্ত শিক্ষক এলাকায় দীর্ঘদিন ধরে কোচিং সেন্টার চালাচ্ছিলেন। আগে আনুষ্ঠানিক কোনো অভিযোগ না উঠলেও তাঁর আচরণ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ছিল। এক অভিভাবক বলেন, “আমরা চাই, অভিযোগটি সঠিকভাবে তদন্ত হোক এবং দোষী হলে কঠোর শাস্তি পাক।”
ভুক্তভোগী শিক্ষার্থীর এক স্বজন সাংবাদিকদের বলেন, “আমরা খুব ভেঙে পড়েছি। মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত। আমরা চাই দ্রুত ন্যায়বিচার হোক।” সংবাদ প্রকাশঃ ০৯-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=