ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
“নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও ব্র্যাকের সৌজন্যে এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
অভিযানে দীর্ঘদিন জমে থাকা ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের ময়লার স্তুপ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এ ছাড়া পর্যক্রমে পুরো রাস্তা পরিস্কার করা হবে বলে জানান।
এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এই রাস্তায় যারা ময়লা আবর্জনা ফেলবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এ রাস্তাটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এসময় তিনি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণে সর্বসাধারণের আন্তরিকতা একান্তভাবে কামনা করেন। এসময় তিনি আরও বলেন, আসুন নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সহকারি কমিশনার (ভূমি) তারেক রহমান ও ব্র্যাকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সংবাদ প্রকাশঃ ০৯-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=