নাঙ্গলকোটের বক্সগঞ্জ বাজার কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট ( কুমিল্লা) সংবাদদাতা================
নাঙ্গলকোটের বক্সগঞ্জ বাজার কমিটির নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা রবিবার রাতে বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বাজার পরিচালনা কমিটির সভাপতি করিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, উপজেলা জামায়াত সেক্রেটারি নুরুল ইসলাম হাসান, বাজার কমিটির সাবেক সভাপতি এছাক মিয়া,
বাজার ব্যবসায়ী ডা. আবুল কালাম, ইউনিয়ন জামায়াত সভাপতি ছায়েদুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম ভূঁইয়া, বক্তব্য রাখেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, ব্যবসায়ী মানিক তালুকদার, সাবেক ছাত্রনেতা শাহ আজিজ ভূঁইয়া,ইউপি সদস্য সাকার হোসেন, মাস্টার অলি উল্লাহ, কমিটির কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন মাসুম সহ আরো অনেকে।
সভায় বাজারের বিভিন্ন সমস্যা গুলো চিহ্নিত করে তা নিরসন কল্পে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৯-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=