মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে

সিটিভি নিউজ।। মো. বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা ঃ
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বনার্ঢ্য র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাহিদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ সফিউল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, ইউএনও অফিসের অফিস সুপার হারুন অর রশিদ, উপজেলা নির্বাচন অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর উজ্জল হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর নজরুল ইসলাম সুমন, কামরুল ইসলাম, জামির খান ও পারভেজ রানা প্রমুখ।
র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মচারী ও বিভিন্ন শেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। # # কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত জাতীয় ভোটার দিবসের বনার্ঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান ।সংবাদ প্রকাশঃ ০৩-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন