হোটেল ও হকার্স সেক্টরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন দরকার —অ্যাডভোকেট আতিকুর রহমান

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান=== হোটেল ও হকার্স শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
তিনি বলেন, হোটেল শ্রমিকদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। কখন চাকরি থাকে, আর কখন চলে যায়, তা শ্রমিকেরা নিজেরাও জানেন না। অধিকাংশ শ্রমিকের নিয়োগপত্র নেই। সামান্য বেতনে কাজ করেও অনেককে কাস্টমারের বকশিশের ওপর নির্ভর করে চলতে হয়। এভাবে একজন শ্রমিকের জীবন চলতে পারে না।
গতকাল রোববার (২৯ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে হোটেল ও হকার্স সেক্টরের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সারাদেশ থেকে আগত হোটেল ও হকার্স সেক্টরের শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশ, পেশাগত সমস্যা এবং সংশ্লিষ্ট সেক্টরের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভাপতি আরও বলেন,
হোটেল মালিক ব্যবসার লাভ ভোগ করবেন, আর শ্রমিকেরা বকশিশের ওপর নির্ভর করে জীবনযাপন করবেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শিশুশ্রম প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশের বিভিন্ন হোটেলে শিশুদের শ্রমিক হিসেবে কাজে নিয়োজিত করা হচ্ছে। অথচ ১৫ বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ দেওয়া আইনত দণ্ডনীয়। শিশুশ্রমের কারণে এসব শিশুর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কিন্তু এ বিষয়ে কার্যকর নজরদারি নেই। শিশুদের শিশুশ্রম থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে দেশের শ্রমিকদের অধিকার ও বাস্তব অবস্থা সম্পর্কে আমরা অবগত। শ্রমিকেরা যখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করেন, তখনই সরকার তাঁদের দাবির বিষয়ে কিছুটা হলেও উদ্যোগ নেয়। কিন্তু কোনো সরকারই সহজে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চায় না। সরকার যখন শ্রমিকদের প্রতি বৈষম্য করে এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, তখন রাজপথে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হয়, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ সংরক্ষণে ট্রেড ইউনিয়ন এবং জাতীয়ভিত্তিক সেক্টর ফেডারেশন গঠন করা প্রয়োজন। এ লক্ষ্যে সারাদেশে হোটেল ও হকার্স শ্রমিক ফেডারেশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের সংগঠিত করে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম, সহসাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ হোটেল ও হকার্স সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ২৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন