মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা মূলক কর্মশালা

সিটিভি নিউজ।। আবদুর রহিম,মনোহরগঞ্জ( কুমিল্লা) প্রতিনিধি জানান =================
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিয়ে প্রতিরোধে ইউএনএফপিএ ও উপজেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লার মনোহরগঞ্জে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮নভেম্বর মনোহরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ (মনোহরগঞ্জ- লাকসাম ) আসনের সংসদ সদস্য মো, আবুল কালাম এমপি। প্রকল্প পরিচালক খলিলুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নারগিস সুলতানা।মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন।
কর্মশালায় বক্তারা বলেন, কিশোরীদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষা ও ভবিষ্যৎ জীবনকে বাধাগ্রস্ত করে। বক্তারা আরও বলেন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, মাসিককালীন স্বাস্থ্যবিধি এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক ধারণা দেওয়া জরুরি। পাশাপাশি বাল্যবিয়ের কুফল সম্পর্কে অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে।কর্মশালায় অংশগ্রহণকারীরা কিশোরীদের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=