বরুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ================
কুমিল্লার বরুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মুগুজী মাষ্টার ছোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাহে আলম এর সভাপতিত্বে এবং মুগুজী মাষ্টার ছোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. মমিনুল ইসলাম ভূঁইয়া, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, উপজেলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, ডা: মোঃ মেহেদী হাসান পাপন,মাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ গাজী কাউছার আহমেদ, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গাজী মাসুম বিল্লাল।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার রিমি, দ্বিতীয় স্থান অর্জন করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাছপিয়া সুলতানা, তৃতীয় স্থান অর্জন করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার নয়ন।

চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নবম শ্রেণীর শিক্ষার্থী কামরুন নাহার পলি, দ্বিতীয় স্থান অর্জন করেন নবম শ্রেণীর শিক্ষার্থী সামিনা আক্তার, তৃতীয় স্থান অর্জন করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রুমাইশা জাহান নওশীন এবং চতুর্থ স্থান অর্জন করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাঈমা

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, প্রাণিসম্পদের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা, পুষ্টি ও নিরাপদ খাদ্য সম্পর্কে ধারণা দেওয়া এবং প্রাণিসম্পদ খাতের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। সংবাদ প্রকাশঃ ২৯-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন