বুড়িচংয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র‍্যালী ও সমাবেশ

সিটিভি নিউজ।। গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।===========
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা মিলনায়তন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলায় এসে শেষ হয়।

র‍্যালীতে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। র‍্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ মান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, পল্লী বিদ্যূৎ বুড়িচং উপজেলার ডিজিএম মোঃ দেলোয়ার হোসেন, ইউআরসি কর্মকর্তা মোস্তফা কামাল, বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র জনতা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০১-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন