কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ============
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দি থাকা তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিপাহি-জনতা ও সর্বস্তরের মানুষ এক ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত করে এনেছিলেন। দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও আবেগ ধারণ করে জিয়াউর রহমান হয়ে উঠেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে ঐক্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
রোববার (৮ নভেম্বর) কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু এসব কথা বলেন।
জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, কুমিল্লার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি নাইমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লার ৩ জন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দেওয়া হয়। এতে মরহুম আল্লামা নুরুল হকের পক্ষে মরণোত্তর সংবর্ধনা গ্রহণ করেন তার ছেলে মাওলানা হামিদ উল্লাহ। এ ছাড়া সরাসরি সংবর্ধনা গ্রহণ করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী ও যশপুর মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আলী আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টাউনহলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ।
পবিত্র কোরআন তিলওয়াত, হামদ-নাত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। সংবাদ প্রকাশঃ ০৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=