কমরেড তোয়াহা’র ৩৯ তম মৃত্যুবার্ষিকী পালন

সিটিভি নিউজ।। জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, কমরেড তোয়াহা’র ৩৯ তম মৃত্যুবার্ষিকী পালন, সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়
৭ নবেম্বর ২০২৬,শনিবার সকাল ১০ টায় ঢাকার সেগুনবাগিচায় ২৭/১১/১ তোপখানা রোডে বাংলাদেশের সাম্যবাদী দল(মার্কসবাদী-লেনিনবাদী) এর কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন মাষ্টার সাইফুল ইসলাম।

আলোচনায় অংশ নেন পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক কমরেড মহিউদ্দিন মহিম,কেন্দ্রীয় কমিটির সদস্য- কমরেড এফ এম ইকবাল, কমরেড তাজুল উলা ফারুক, কমরেড এ এ এমন ফয়েজ হোসেন, কমরেড আরিফুল হক সুমন, কমরেড হিমাংশু সিংহ, কমরেড নুর উন নবী বাবুল, কমরেড মনজুর রহমান মিঠু।

তাঁরা বলেন – বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। মার্কিন সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশিক কায়দায় সারা বিশ্বে আধিপত্য বজায় রাখতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসন,ধ্বংসযজ্ঞ, মানুষকে নির্বিচারে হত্যা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইন্ধন যোগানো,ইরানে আক্রমণ,মানুষ হত্যা চালিয়ে যাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদ,ভারতীয় আমধিপত্যবাদ আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতিতে চরমতাবে হস্তক্ষেপ করছে।

বাংলাদেশে সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু জনগণের অর্থনৈতিক মুক্তি আসছে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, তেল,বিদ্যুৎ সবকিছুর দামেই বাড়ছে। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট,সবকিছু দলীয়করণ, ‘১৪/১৮/২৪ এর নির্বাচনে গণতন্ত্র কবর দিয়েছিল,সাম্প্রদায়িকতা তোষণ, লালনপালন করেছিল। যে ২৩ দফার ভিত্তিতে আওয়ামী লীগ, ১৪ দল ক্ষমতায় যায়, সেই ২৩ দফা থেকে আওয়ামী লীগ দূরে সরে যায়। ফলে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ৫ আগস্ট ২০২৪ এ ব্যাপক জনজোয়ারের আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়।

আওয়ামী লীগের পতনের পর ইউনুস সরকার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে যে অসম চুক্তি করেছে তার অশুভ জের বাংলাদেশ অনেক দিন বহন করতে হবে। ইউনুস সরকারের আমলে লুটপাট বেড়েছে, যা এখনো কমার লক্ষ্মণ নেই।

দিনদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য দিনদিন বাড়ছে। গার্মেন্টস শ্রমিক সহজ সকল শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না, দাবিদাওয়ার সংগ্রাম করতে গিয়ে তোফিক সহ শ্রমিকরা জীবন দিতে হচ্ছে, চাকরি হারাচ্ছে। এখনই লাগাম টেনে ধরতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে।

আগামী ২৯ নবেম্বর ২০২৬, বাংলাদেশের সাম্যবাদী দল(মার্কসবাদী-লেনিনবাদী) এর সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ তোয়াহা’র ৩৯ তম মৃত্যুবার্ষিকী, উক্ত সভায় এ-ই দিবসটি যথাযথ মর্যাদার সহিত পালনের সিদ্ধান্ত হয়। সংবাদ প্রকাশঃ ০৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন